এম লোকমান হোসেন, চরফ্যাশন (ভোলা)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর মঙ্গলবার বিকেলে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান হাট বাজারে রাজ্জাক চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হাজারীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোতাসিন বিল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মালতিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সহ-সভাপতি আ.ন.ম.আমিনুল ইসলাম মিন্টিজ মিয়া, সাবেক উপজেলা যুবদল সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, শশীভূষণ উপজেলা বিএনপি সভাপতি মোঃ এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল, দুলারহাট বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এড. সিদ্দিক প্রমূখ।
দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি নেতাকর্মীরা জনসভায় যোগ দেন।
বক্তারা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদ জিয়ার পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার দাবি জানান। বিএনপি নেতারা আরো বলেন, তারেক রহমান যদি একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিনা কারণে আসামি হতে পারেন এবং বেগম খালেদা জিয়া যদি দুই কোটি টাকার মামলায় পাঁচ বছর জেল খাটতে পারেন তাহলে ১১৮টি মামলার জন্য শেখ হাসিনাকে হিন্দুস্থান থেকে এনে ১০০ বছর জেল দেওয়া উচিত।’
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক নেতা শহিদুল ইসলাম দুলাল ,হাজারীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মাস্টার, ফরহাদ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকদল সাবেক সাধারণ সম্পাদক হাবিব নেগাবান, যুবদল সাধারণ সম্পাদক মনির হোসেন, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি আলি মুর্তজা, সাবেক সিনিয়র সহসভাপতি মো: তারেক, সাবেক সাধারণ সম্পাদক জাহান সিকদার, হাজারীগঞ্জ ছাত্রদল সভাপতি হারুন দফাদার, সাধারণ সম্পাদক মফিজল হক রনি, শশীভূষণ থানা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর মাতাব্বর, শশীভূষণ থানা ছাত্রদল সাবেক সভাপতি মিজানুর রহমান রোমান, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সুমনসহ শশীভূষন থানা বিএনপি ও হাজারীগঞ্জ ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।




