জুবাইর আল হাদী, ঝালকাঠি
ঝালকাঠি সদর উপজেলায় সোমবার অনুষ্ঠিত হলো ইকো-অলিম্পিয়াড ২০২৫-এর ফাইনাল রাউন্ডের পুরস্কার বিতরণী। পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতার সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা। পুরস্কার বিতরণীতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানা ইয়াসমিন।
ঝালকাঠি সদর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করে ইয়ুথনেট বাংলাদেশ। পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধির এই উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উৎসাহব্যঞ্জক। অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।




