চরফ্যাশনে সাংবাদিক নুরুল্লাহর পিতা-মাতার রুহের মাগফিরাত কামনা দোয়া মাহফিল

 

চরফ্যাশন প্রতিনিধি : দৈনিক আমার সংবাদ চরফ্যাশন উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নুরুল্লাহ ভূইয়ার সদ্য মরহুম পিতা-মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দৈনিক নয়া দিগন্ত পাঠক ফোরামের পক্ষ থেকে বুধবার (৭ মে) বাদ আসর চরফ্যাশন সরকারি কলেজ জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

নয়া দিগন্ত পত্রিকার চরফ্যাশন প্রতিনিধি অধ্যাপক কামরুজ্জামানের সঞ্চালনায় দোয়া মাহফিলে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন নয়া দিগন্ত পাঠক ফোরামের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মীর শরীফ হোসাইন, দৈনিক ইনকিলাবের
চরফ্যাশন প্রতিনিধি কামাল গোলদার।

দোয়া মোনাজাতে অংশ নেন সাবেক কাউন্সিলর আকতারুল আলম সামু, দিনকাল প্রতিনিধি কামাল মিয়াজী, সাংবাদিক এম. আবু সিদ্দিক, জামাল মোল্লা, রিপোটর্স ইউনিটির সভাপতি নোমান সিকদার, এডভোকেট এনামুল হক রায়হান, রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল ইব্রাহিম খলিল সবুজ, অধ্যক্ষ হুমায়ুন সরমান, অধ্যক্ষ নুরুদ্দিন, রুহুল আমিন, আলমগীর প্রমুখ।

এ সময় দোয়া মাহফিলে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষও অংশ গ্রহণ করেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top