চরফ্যাশন পৌর জামায়াতের ইফতার মাহফিল

 

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন পৌর শাখার উদ্যোগে চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদরাসার হলরুমে বুধবার, ৫ মার্চ বিকেলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

চরফ্যাশন পৌর জামায়াতে আমীর অধ্যাপক মামুন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা জামায়াতের সাবেক আমীর ও ভোলা -৪ ( চরফ্যাশন-মনপুরা) আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।
বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন। অন্যদের মধ্যে চরফ্যাশন আইনজীবী সমিতির সহসভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট রমিজ উদ্দিন,উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি এডভোকেট এনামুল হক রায়হান প্রমুখ।

ইফতার মাহফিলে শিক্ষক, সমাজসেবক, রাজনীতিবিদ ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার কয়েকশত মানুষ উপস্থিত ছিলেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top