ওয়ারেন্টভুক্ত আসামিকে সদস্য সচিব করে ‘আমরা ভোলাবাসী’র কমিটি

 

বরিশাল জার্নাল ডেস্ক : চেক ডিজঅনার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মীর মোশারেফ অমিকে সদস্যসচিব করে গঠন করা হয়েছে ‘আমরা ভোলাবাসী’র কমিটি। সংগঠনটির গুরুত্বপূর্ণ পদে অমির মতো একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে রাখা নিয়ে ভোলাবাসীর মধ্যে প্রচণ্ড ক্ষোভ দেখা দিয়েছে।

গত ৩ মে শনিবার অমিকে সদস্যসচিব করে এ কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
অভিযোগ আছে, অমি মীর সিটি নামে একটি কোম্পানির পরিচয়ে মানুষের কাছ থেকে প্রতারণা করে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছেন। ভুক্তভোগীরা জানান, মীর সিটি নামের কোম্পানির অফিসে তারা প্রেসার দেয়ার পর উত্তরা থেকে মোহাম্মদপুর অফিস স্থানান্তর করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ভোলার এক সচেতন নাগরিক জানান, অমি আওয়ামী লীগের আমলে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের শেল্টারে সামাজিক কার্যক্রম পরিচালনার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো। এখন ভোলা সদরে বাড়ি এমন এক কেন্দ্রীয় ছাত্রদলের নেতা তাকে শেল্টার দিচ্ছেন।

আমরা ভোলাবাসী সংগঠনের সদস্যসচিব হওয়ার পর এসব আলোচনা এখন ভোলার সব জায়গায়।

এ ব্যাপারে জানতে চাইলে ভোলা জেলা বিএনপি ও ‘আমরা ভোলাবাসী’ কমিটির আহ্বায়ক গোলাম নবী আলমগীর বলেন, মীর অমি একজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এই বিষয়টি আমার জানা ছিল না। তবে এ ব্যাপারে আমরা খতিয়ে দেখে সিদ্ধান্ত নিবো।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top