এওয়াজপুর অজুফিয়া মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

 

চরফ্যাশন ( ভোলা) প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী এওয়াজপুর অজুফিয়া আলিম মাদরাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় মাদরাসার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসেন, চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, করিজান কামিল মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা ইয়াকুব শরীফ, কাশেমগন্জ ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা শিহাবউদ্দীন ও শশীভূষন হোছাইনিয়া দাখীল মাদরাসার সুপার মাওলানা ওমর ফারুক প্রমুখ।

অনুষ্ঠানে মাদরাসার ছাত্র -ছাত্রী, অভিভাবক, রাজনৈতিক, শিক্ষাবিদসহ বিভিন্ন পেশার শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top