মেহেন্দিগঞ্জে বিএনপির আলোচনা সভা ও মিলাদ মাহফিল

 

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ

মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের চরলতা দেওয়ান বাড়ির মসজিদ মাঠে বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়। দীর্ঘ দেড় যুগ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও সাম্প্রতিক কালের বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের রূহের মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

চরএককরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক মাসুদ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি আঃ খালেক হাওলাদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য ও মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, পৌর বিএনপির সাবেক সভাপতি জিয়াউদ্দিন সুজন।

এ সময় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজবা উদ্দিন ফরহাদ। তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান সকলের প্রতি।

তিনি বলেন, দলের নাম ভাঙ্গিয়ে দীপেন, পিপলু, মুক্তারা বিভিন্ন জায়গায় দখল ও চাঁদাবাজি করে দলের দুর্নাম করেছে। তাদেরকে কোনো প্রকার ছাড় দেয়া হবেনা। একদিন এদেরকে বিচারের আওতায় আনা হবে। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আহবান জানান।

প্রধান অতিথি আবদুল খালেক হাওলাদার বলেন দলের ভিতরে বিভক্তি সৃষ্টিকারীরা সাবধান হয়ে যান। আগামিতে ধানের শীষ নিয়ে যিনিই আসবেন আমরা তার পক্ষেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা কৃষক দলের আহবায়ক নলী মোঃ জামাল হোসেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সমবায় সম্পাদক এস এম মোশারেফ হোসেন মুশু, বরিশাল উত্তর জেলা তাঁতী দলের আহবায়ক ইউনুস যুবায়ের, চানপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান নাছির উদ্দিন তালুকদার, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাকসুদুর রহমান মুকুল, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন পোদ্দার, পৌর কৃষক দলের আহবায়ক মনিরুজ্জামান মুন্না, যুগ্ন – আহবায়ক নিরব শাহ, উপজেলা তাঁতী দলের আহবায়ক হুমায়ুন কবির উড়ি, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কাশেম সিকদার, ক্রীড়া সম্পাদক হাজী ইউনুছ, পৌর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আনিছুর রহমান হাওলাদার, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমরান শাহ্, যুগ্ম আহবায়ক রিয়াজ পোদ্দার।

আলোচনা সভার শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবনেতা মনির হাওলাদার ও সৌরব হোসেন বাবু। অনুষ্ঠানটির
সার্বিক আয়োজন করেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ মাইদুল দেওয়ান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top