হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলায় মেঘনার শাখা নদী চর মেমানিয়া সংলগ্ন এলকায় নেট জাল শিকারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংর্ঘষ হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ৪ টার সময় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আট জন।
আহতদের উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন শাহে আলম দর্জি (৪৫) সাইদুল দর্জি (১৮),সাকিল দর্জি (২৫),আজিজুল দর্জি (৩০),রেনু বেগম (৪০) লিটন বেপারী (২৬),খালেদা বেগম (৩০) ও হিরন দর্জি (৫৫)।
এ ঘটনায় আহত শাহে আলম দর্জি বলেন নদীর পাড়ের আমাদের নিজেস্ব পৈতৃক জমিতে নেট জাল দিয়ে মাছ শিকার করে জীর্বিকা নির্বাহ করি আমরা। ঘটনার দিন আমরা নেট জাল পাতিনি। এ সুযোগে লিটন বেপারী, সাহিন, মামুনসহ কয়েক জন জোরপূর্বক জাল পাতে। তখন আমরা বাধা দিলে আমাদের উপর এলোপাথরি হামলা করে গুরুতর জখম করে।
ঘটনার সত্যতা স্বীকার করে লিটন বেপারী জানান, আমরা একদিনের জন্য সেখানে জাল দিয়ে মাছ শিকারে যাই। জমির মালিকরা বাধা সৃষ্টি করলে সংর্ঘষের ঘটনা ঘটে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বলেন, অবৈধ নেট জাল দিয়ে মাছ শিকারকে কেন্দ্র করে সংর্ঘষের সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।




