ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নতুন রেজিস্ট্রার (অতিরিক্ত) নিয়োগ দেওয়া হয়েছে ইংরেজি বিভাগের অধ্যাপক মোঃ মুহসিন উদ্দীনকে। বুধবার (২০ মে) সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) ড. মোছাঃ সানজিদা সুলতানা সাক্ষরিত অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়।
উক্ত অফিস আদেশে আরো বলা হয়, তার এ দায়িত্ব যোগদানের তারিখ থেকে ৬ মাস অথবা যথাযথ প্রক্রিয়ায় একজন রেজিস্ট্রার নিয়োগ ও যোগদান সম্পন্ন হওয়ার তারিখ এই দুইয়ের মধ্যে যেটি পূর্বে হবে সেই তারিখ পর্যন্ত বলবৎ থাকবে। তিনি পূর্বানুমোদিত হারে মাসিক ৮,০০০/- টাকা দায়িত্বভাতা এবং কর্মস্থলের শহরে ব্যবহারের জন্য গাড়ির সুবিধা লাভ করবেন।
এই নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর করা হবে।



