উপজেলা প্রতিনিধি
বরিশালের মুলাদীতে বিশ্ব শিক্ষকদিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মো: রেজাউল করিম। আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যারয়ের শিক্ষকবৃন্দ।
আলোচনা সভায় প্রাথমিক শিক্ষক নেতারা বলেন, তারা বেতন বৈষম্যের শিকার। তাদের দাবি, প্রাথমিক সহকারী শিক্ষকদের চাকরি ১০ম গ্রেডে উন্নীত করা হোক।। একজন শিক্ষকের টিফিন ভাতা দৈনিক ৬.৬৬ টাকা, যা কোন হিসেবেই বাস্তব সম্মত নয়।
আলোচনা সভায় মাধ্যমিক শিক্ষক নেতারাও তাদের দাবি তুলে ধরেন। তাদের দাবি, বদলি পদ্ধতি চালু হোক, বাড়ি ভাড়া দেড় হাজার টাকা থেকে বাড়িয়ে বাজার দর অনুযায়ী করা হোক।
উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, শিক্ষকদের এসব দাবি প্রধান উপদেষ্টার কার্যালয় বরাবর পাঠিয়ে দেয়া হবে।




