মহানবীকে (সা.) নিয়ে কটুক্তির প্রতিবাদে আগৈলঝাড়ায় বিক্ষোভ

শফিকুল ইসলাম, আগৈলঝাড়া (বরিশাল)

বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভারতীয় হিন্দু পুরোহিত কর্তৃক কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং তাতে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্ৰামে।

সোমবার আসর নামাজের পরে রাজিহার মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি বাজার ঘুরে বেরিবাঁধ সড়কে উপস্থিত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে  বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আগৈলঝাড়া উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, ধর্মীয় শিক্ষক মাওলানা জামান সরোয়ার জামিল,  মোহাম্মদ সেলিম পাইক, মোঃ তাসদীদ হায়দার সাজিদ সহ আরো অনেকে।

সমাবেশ থেকে বক্তারা বলেন, ভারতের মহারাষ্ট্র প্রদেশের ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ রাসুল (সা.) কে নিয়ে যে কটুক্তি করেছেন তা বিশ্ব মুসলিমের হৃদয়ে আঘাত হেনেছে। কটূক্তির সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা করতে হবে ভারত সরকারকে। বিশ্বনেতা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি  মুসলমানরা মেনে নিবে না।

পাশাপাশি এতে সমর্থন দেয় রাজ্যের বিজেপি বিধায়ক নিতেশ রানেকেও বিচারের আওতায় আনার দাবি জানান তারা।  বক্তারা জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top