বিএম কলেজে কর্মচারীদের মাঝে শিবিরের ইফতার বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের কর্মচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
৭ রমজান শনিবার বিএম কলেজ কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

পবিত্র মাহে রমজান উপলক্ষে ছাত্রশিবিরের এ আয়োজনে কর্মচারীগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোঃ তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুল ইসলাম এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্রশিবির সভাপতি রিয়াজুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে পবিত্র রমজান মাসে নিজেদের আত্মশুদ্ধি ও নৈতিক পরিবর্তনের অঙ্গীকারের মাধ্যমে আদর্শ সমাজ গঠনের আহবান জানান।
ছাত্রশিবির বরিশাল মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, ‘রমজানকে ফলপ্রসূ করতে ব্যক্তিগত আমল বৃদ্ধির পাশাপাশি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হলেই আদর্শ সমাজ বিনির্মান সম্ভব।

বিএম কলেজ সভাপতি সাহেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবিরের বরিশাল মহানগর প্রচার সম্পাদক রাশেদুল হাসান, মহানগর মাদরাসা কার্যক্রম সম্পাদক মোহেবুল্লাহ আরাফাত, বিএম কলেজ সেক্রেটারি নাহিদ হাসানসহ শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top