বরিশাল জার্নাল ডেস্ক
বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের তিলের চর নতুন ব্রিজের সাথে চুরি হওয়া বন বিভাগের গাছ উদ্ধার করা হয়েছে। সরিকল বাজারের সাথে ইউনুসের স’মিলের কাছেই ৫৩.২৪ সিফটি রেন্ট্রি গাছ উদ্ধার করা হয়েছে বলে জানান বাবুগঞ্জ উপজেলা বন কর্মকর্তা মোঃ জাকির হোসেন।
বন বিভাগের সরকারি গাছ কাঁটার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জাহাঙ্গীর নগর ইউনিয়নের সাধারণ মানুষ।
পাশাপাশি বাবুগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল জাহাঙ্গীর নগর ইউনিয়নে পরপর তিনদিন সকাল-সন্ধ্যা অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে বন বিভাগের সরকারি গাছ উদ্ধার করায় বাবুগঞ্জ উপজেলা বন কর্মকর্তা মোঃ জাকির হোসেন-এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জাহাঙ্গীর নগর ইউনিয়নের সর্বস্তরের জনগণ।




