বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সহযোগী সমাবেশ অনুষ্ঠিত। শুক্রবার (৬ ডিসেম্বর) আউয়ার ইউনিয়ন ইনষ্টিটিউশন স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলার নায়েবে আমির মাষ্টার আব্দুল মান্নান।
তিনি বলেন, ৫৩ বছর আমরা মানব রচিত তন্ত্র-মন্ত্র দেখেছি সমাজ থেকে অন্যায়, অত্যাচার, খুন, ধর্ষণ, সুদ, ঘুষ এগুলো দূর করা সম্ভব হয়নি, সকলকে একত্রিত হয়ে আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠা করা জন্য চেষ্টা করতে হবে, ইসলামী সমাজ বিনির্মাণে অবদান রাখতে হবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত, উপজেলা সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসেন মোজাম্মেল, পৌর জামায়াতের আমির কাওসার হোসাইন, সৈয়দকাঠী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ফেরদৌস আহমেদ, বাইশারী ইউনিয়নের নবনিযুক্ত সভাপতি মাওলানা আতিকুল ইসলাম, সৈয়দকাঠী ইউনিয়নের সেক্রেটারি মাওলানা ওসমান গনী, উপজেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ শামীম হোসাইন সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ।।




