বাকেরগঞ্জ পৌরসভা ১ নং ওয়ার্ড জামায়াতের কমিটি গঠন

 

এইচ এম খলিল, বাকেরগঞ্জ

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের কমিটি গঠন ২০ জুন শুক্রবার সন্ধ্যায় পৌরসভার বাসস্ট্যান্ড আল-আমিন মসজিদের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়েছে।

জামায়াতে ইসলামী ১নং ওয়ার্ডের বিদায়ী কমিটির  সভাপতি মোঃ চান মিয়া মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা আমির অধ্যাপক ফিরোজ আলম, বাকেরগঞ্জ পৌরসভা জামায়াতে ইসলামী আমির মাওলানা নুরুল হক।

অনুষ্ঠানে পৌরসভার ১ নং ওয়ার্ডে মোঃ চান মিয়া মৃধাকে সভাপতি ও মোহাম্মদ মাহাবুবুল আলম খানকে সাধারণ সম্পাদক করে ৪০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এ সময় জামায়াতে ইসলামী পৌরসভা ও ১ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের দোয়া মোনাজাত পরিচালনা করেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও বরিশাল ৬ বাকেরগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top