বরিশাল মেট্রো পুলিশ সদস্যদের মধ্যে মাদক-জুয়ার সম্পৃক্ততা পেলেই শাস্তি : কমিশনার

বরিশাল জার্নাল ডেস্ক

বরিশাল মেট্রো পুলিশ সদস্যদের মধ্যে মাদক, জুয়ার সাথে সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার আশিক সাঈদ।

বৃহস্পতিবার বিকেলে নগরীর রুপাতলিস্থ পুলিশ লাইন্স ড্রিল শেডে বিশেষ কল্যাণ সভায় তিনি এ ঘোষণা দেন।

পুলিশ কমিশনার বলেন, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরিশাল নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রত্যেক সদস্যকে চেইন অব কমান্ড মেনে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে কাঙ্ক্ষিত ছুটি, বেতন-রেশন, ভ্রমণ বিল, মেস, ক্যান্টিন, চিকিৎসা সেবাসহ সর্বক্ষেত্রে বিদ্যমান যেকোনো সমস্যা সমাধানের বিষয়ে সকলকে আশ্বস্ত করেন। সভায় তিনি প্রো-একটিভ পুলিশিং বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।

এছাড়াও তিনি সাইবার স্পেস ও অনলাইন প্লাটফর্মের অপরাধ সংক্রান্তে সবাইকে সচেতন থেকে সোশ্যাল মিডিয়া ও অনলাইন প্লাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে পুলিশ সদর দপ্তরের নির্দেশনা মেনে চলার নির্দেশ দেন।

সভায় উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) সুশান্ত সরকার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) পলাশ কান্তি নাথসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমার দেশ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top