বরিশাল নগর প্রশাসকের সাথে সিটি কলেজ শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

বরিশাল সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল জব্বারের নেতৃত্বে শিক্ষকমণ্ডলী বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। এ সময় কলেজ পরিবারের পক্ষ থেকে প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন এবং নগরীর শিক্ষা উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। শিক্ষকরা প্রশাসক মহোদয়ের সফলতা ও দায়িত্ব পালনে শুভকামনা জানান।

উল্লেখ্য, বর্তমান সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন এক সময় বরিশাল সিটি কলেজের শিক্ষক ছিলেন। ফলে কলেজের সঙ্গে তার দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক রয়েছে। পুরনো কর্মস্থলের শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি তার আন্তরিকতার বিষয়টিও সাক্ষাতে উঠে আসে। এ সময় প্রশাসক বরিশাল সিটি কলেজের শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শিক্ষা উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

কলেজের পক্ষ থেকে তাকে কলেজ পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়। প্রশাসক  সুবিধাজনক সময়ে কলেজ পরিদর্শনে আগ্রহ প্রকাশ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top