এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ : মেহেন্দিগঞ্জের সীমান্তে হিজলা উপজেলার অন্যতম বিদ্যাপিঠ হিজলা পি. এন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হয়েছেন একই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও সাবেক ছাত্রনেতা ছগির আহমেদ সিকদার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল তাঁকে সভাপতি মনোনীত করে স্কুল ম্যানেজিং কমিটি ঘোষণা করেছে।
ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন শিক্ষক প্রতিনিধি মাওলানা আনিছুর রহমান, অভিভাবক প্রতিনিধি জাহাঙ্গীর আলম। বিদ্যালয়ে প্রধান শিক্ষক কমিটির সদস্য সচিবের দায়িক্ত পালন করবেন।
স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের একজন ছাত্র অভিভাবক বলেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি পদে ছগির আহমেদ সিকদার এর মত তরুণ একজন সমাজসেবক নির্বাচিত হওয়ায় অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ আনন্দিত।
ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়ে ছগির আহমেদ সিকদার এই প্রতিবেদককে বলেন, হিজলা পি. এন মাধ্যমিক বিদ্যালয় হিজলা উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আমি, এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।




