মোঃ হানিফ সরদার, গৌরনদী (বরিশাল) :
গৌরনদী উপজেলার দক্ষিণ পিঙ্গলাকাঠী মারকাজুল কুরআন নুরাণী ও হাফেজী মাদরাসার বার্ষিক সংস্কৃতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
ফরিদ আহম্মাদ খানের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা খান সামছুল হক। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেস ক্লাব সহ-সভাপতি মোঃ হানিফ সরদার, মাদ্রাসা পরিচালক আক্তারুজ্জামান সুমন। বক্তব্য রাখেন মোঃ সেলিম হাওলাদার, মাওলানা মোফাজ্জেল হোসেন খান প্রমুখ।
পুরস্কার বিতরণীতে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।




