ঢাকাস্থ চরফ্যাশন উপজেলা সমিতির যাত্রা শুরু

 

নিজস্ব প্রতিবেদক

ড. ইফতেখার মামুনকে সভাপতি,  অ্যাডভোকেট পারভেজ হোসেনকে সাধারণ সম্পাদক ও ব্যারিষ্টার মেহেদী হাসান রনভীরকে সাংগঠনিক সম্পাদক করে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ঢাকাস্থ চরফ্যাশন উপজেলা সমিতি ঢাকা। ৩ ডিসেম্বর ঢাকার সুপ্রিম কোর্টের প্লাটিনাম হল রুমে চরফ্যাশন উপজেলা সমিতি ঢাকার ৩১ সদস্যের আনুষ্ঠানিক কমিটি ঘোষণা করা হয়।

এতে প্রধান উপদেষ্টা হিসেবে মাকমুদুর রহমান মালতিয়ার নাম ঘোষণা করা হয়। কমিটি গঠন ও সংগঠনের এজিএমে সভাপতিত্ব করেন ভোলা সমিতি ঢাকার যুগ্ন সাধারণ সম্পাদক প্রকৌশলী এটিএম মহিউদ্দিন ফারুক। সভায় রাজধানী ঢাকায় অবস্থানরত চরফ্যাশন উপজেলার প্রায় ৫০ জন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা চরফ্যাশন উপজেলাকে পর্যটনের শহর হিসেবে ঘোষণাসহ ঢাকা থেকে চরফ্যাশন দিবা সার্ভিস লঞ্চ চালুর দাবি জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top