এইচ এম খলিল, বাকেরগঞ্জ : বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ছালেহীয়া মোহেব্বিয়া কাঞ্চন আলি হাওলাদার দীনিয়া মাদ্রাসার উদ্যোগে ৫ এপ্রিল শনিবার মাদ্রাসা হলরুমে পরিচালনা পর্ষদ ও অভিভাবকবৃন্দের সাথে মতবিনিময় সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও কলসকাঠী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত হোসেন হাওলাদারের সভাপতিত্বে
বিশেষ অতিথি ছিলেন কলসকাঠী ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ আরিফুল করিম দুলাল, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ এ নজম, কলসকাঠী ইউনিয়ন জমিয়াতে হিজবুল্লার সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান, জামায়াতে ইসলামীর কলসকাঠী ইউনিয়ন সভাপতি মাওলানা মিজানুর রহমান হাসিমি।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির কলসকাঠী ইউনিয়ন শাখার সদস্য সচিব মোহাম্মদ আল-আমিন মোল্লা, বিএনপি নেতা মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল মিনা।
সভা শেষে প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়।




