কলসকাঠী ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষাশিবির

 

এইচ. এম. খলিল, বাকেরগঞ্জ : বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কলসকাঠী ছালেহীয়া সিনিয়র মাদ্রাসার হলরুমে ১১ ই মে রবিবার আছর বাদ কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কলসকাঠী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মিজানুর রহমান হাসিমির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন, বাকেরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফিরোজ আলম, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোস্তাকুর রহমান, জামায়াতে ইসলামীর উপজেলা দপ্তর সম্পাদক মাওলানা রেদওয়ানুল্লাহ শাহিদী,  উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি ও কলসকাঠী সালেহীয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সুলতান আহমেদ।

এছাড়া উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top