নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়াকোঠা ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়ন আমীর মোঃ আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে ও ইউনিয়ন অফিস সেক্রেটারী মোঃ রমজান আলীর পরিচালনায় মঙ্গলবার (৩ জুন) বিকাল ৪টায় বড়াকোঠা ইউনিয়ন ডিগ্রী কলেজ মাঠে সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বরিশাল জেলা নায়েবে আমীর, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নান, জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা কাওছার হোসাইন, উজিরপুর উপজেলা আমীর মাওলানা আব্দুল খালেক, উপজেলা সেক্রেটারী মোঃ খোকন সরদার, বড়াকোঠা ইউনিয়নের সাবেক সভাপতি ক্বারী আব্দুস সাত্তার প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি সংগঠনের স্থানীয় দায়িত্বশীলদের মতামতের আলোকে স্থানীয় সরকার নির্বাচন মনোয়ন বোর্ডের সিদ্ধান্তক্রমে বড়াকোঠা ইউনিয়ন পরিষদে আগামী নির্বাচনে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়ন জামায়াতের আমীর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আনোয়ার হোসাইন এর নাম ঘোষণা করেন।




