আগৈলঝাড়ায় ভূমি মেলা

 

শফিকুল ইসলাম, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়া উপজেলা ভূমি অফিসের সামনে ভূমি সপ্তাহ উপলক্ষে মেলার উদ্বোধন ও র‌্যালি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, আগৈলঝাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানীন, আগৈলঝাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা কৃষি কর্মকর্তা পিযুষ কুমার রায়, উপজেলা সমবায় কর্মকর্তা আফজাল হোসেন, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম, গৈলা ভূমি অফিসের তহসিল অফিসার রেজাউল করিম, বাকাল ভূমি অফিসের তহসিল অফিসার মজিবুর রহমান, রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ তালুকদার, আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top