আগৈলঝাড়ায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । আগৈলঝাড়া উপজেলার কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ ,বীর মুক্তিযোদ্ধা ,পূজা উদযাপনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ইমামগন ও বিভিন্ন সুধীজনের সাথে মতবিনিময় করেন বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন।

আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন আগৈলঝাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top