বরিশালে সাওতুল কোরআনের অডিশন বৃহস্পতিবার

বরিশাল জার্নাল ডেস্ক : জাতীয় ক্বিরাত রিয়ালিটি শো ‘ আমানসিম সাওতুল কোরআনের’ ১০ আসরের বরিশাল পর্বের অডিশন ৯ জানুয়ারি, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। বরিশাল প্রেসক্লাব অডিটরিয়ামে সকাল নয়টা থেকে শুরু হবে অডিশন। প্রতিযোগিতায় ছেলেদের জন্য বয়স নির্ধারণ করা হয়েছে অনুর্ধ-২৫ ও মেয়েদের জন্য অনূর্ধ- ১৫।

প্রতিযোগিদের নির্ধারিত সময়ের আগে অনুষ্ঠান স্থলে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

আয়োজকরা জানিয়েছেন, বাছাইপর্বে প্রতিযোগিদের  সুরা আন-নাবা, সুরা আন-নাজি’আত, সুরা আবাসা ও সুরা আত তাকিউর থেকে যে কোন একটি ‍সুরা তিলাওয়াত করতে হবে।

প্রজাপতি মিডিয়া লিমিটেড আয়োজিত অনুষ্ঠানটির চূড়ান্ত পর্ব আসছে রমজান মাসে বেসরকারি টেলিভিশন চ্যানের এসএ টিভিতে প্রতিদিন বিকেলে প্রচারিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top