প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৬, ৩:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ
বিশ্বকাপ পর্যন্ত মিরাজ ও লিটনই বাংলাদেশের অধিনায়ক
বরিশাল জার্নাল ডেস্ক
বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাসের মেয়াদ বাড়িয়েছে বিসিবি।
শনিবার (৪ এপ্রিল) বোর্ড সভা শেষে সংংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কের দায়িত্ব পালন করবেন মিরাজ। আর লিটনের মেয়াদ বেড়েছে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।
প্রথম দফায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটনকে টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ভারতে নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ। তবে পরের বিশ্বকাপে লিটনই দলকে নেতৃত্ব দেবেন।
এদিকে মিরাজের ওয়ানডে অধিনায়ক হিসেবে প্রথম দফায় মেয়াদ ছিল এক বছর।
গত মার্চে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর আবার বাড়ল সেই মেয়াদ। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্তই ওয়ানডে দলের দায়িত্ব সামলাবেন এই অধিনায়ক।
এ ছাড়া ওয়ানডে দলের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক সাইফ হাসানও একই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
Copyright © 2026 বরিশাল জার্নাল. All rights reserved.