‘আমি কি পরিবারের কাছেও যেতে পারব না’, প্রশ্ন বুলবুলের

ক্রীড়া ডেস্ক

পারিবারিক জরুরি কাজে অস্ট্রেলিয়ায় গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে তার এই সফরকে ঘিরে গণমাধ্যমের একটি অংশে ভিন্ন ব্যাখ্যা তুলে ধরা হচ্ছে, যা নিয়ে স্পষ্টতই মনঃক্ষুণ্ণ সাবেক এই অধিনায়ক। অসহায় কণ্ঠেই তিনি প্রশ্ন তুলেছেন, “আমি কি পরিবারের কাছেও যেতে পারব না?”

দেশ ছাড়ার বিষয়টি অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হচ্ছে বলে মনে করছেন বুলবুল। ব্যাংককে ট্রানজিটে অবস্থানকালে দেশের একটি ক্রিকেটভিত্তিক গণমাধ্যমকে তিনি বলেন, বর্তমানে তিনি থাইল্যান্ডে আছেন এবং সেখান থেকে অস্ট্রেলিয়ায় যাবেন, যেখানে তার পরিবার বসবাস করে। সেখানে একটি জরুরি পারিবারিক কাজ রয়েছে বলেও জানান তিনি।

বুলবুল আরও বলেন, দেশ ছাড়ার আগে বোর্ডের পরিচালকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে এসেছেন। পাশাপাশি যেকোনো প্রয়োজনে অনলাইনে তাকে পাওয়া যাবে বলেও নিশ্চিত করেছেন।

তার ভাষায়, “আমি অফিসিয়ালি বার্তা দিয়ে এসেছি যে আমি সবসময় সক্রিয় আছি। বোর্ডের যেকোনো কাজে আমাকে পাওয়া যাবে। কয়েকটি রোজা করেই আবার দেশে ফিরে আসব।” ডেইলি ক্যাম্পাস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top