নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেন্দিগঞ্জ উপজেলাধীন চাঁনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মাষ্টার নাসির উদ্দিন ব্রেইন স্ট্রোক করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯ টায় তার জানাজার নামাজ চাঁনপুর ইউনিয়নের চরখাগকাটা গ্রামের নিজ বাড়ির জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাযা নামাজে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বরিশাল জেলা আমীর এবং বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা ও কাজীরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর ও জেলা ইউনিট সদস্য অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন, মেহেন্দিগঞ্জ উপজেলা আমীর মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা সেক্রেটারী মাওলানা সাইফুল্লাহ, চাঁনপুর ইউনিয়ন জামায়াতের আমীর ও সাবেক ছাত্রনেতা মাওলানা রিয়াজ উদ্দিন সহ জামায়াতের জেলা-উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও চাঁনপুর ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যানদ্বয়সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন।




