জেবিএবির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক ভোলার রিয়াজ

 

মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা)

বাংলাদেশের বেসরকারি খাতের ব্যাংকারদের সমন্বয়ে ‘জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ’ (জেবিএবি) এর ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সিটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম মাসুমকে আহ্বায়ক, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. তানভীরুল হক এবং সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার মো. ওমর ফারুক সদস্য সচিব পদ পেয়েছেন।

কমিটিতে ২৫ জন যুগ্ম আহ্বায়ক ও ৪৩ জন কার্যকরী সদস্য করা হয়েছে। জেবিএবি’র কেন্দ্রীয় সংসদের আহবায়ক মো. ইকবাল হোসেন এবং সদস্যসচিব মো. মোস্তাফিজুর রহমান (মোস্তাক) এই কমিটি অনুমোদন করেন। এ কমিটিতে যুগ্ম আহ্বায়ক হলেন ভোলার সন্তান মো: রিয়াজুল হক রিয়াজ (অফিসার, আইএফ আইসি ব্যাংক), যুগ্ম আহ্বায়ক মো: আমিনুল ইসলাম (সিনিয়র অফিসার, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক)।

জেবিএবির নবগঠিত বেসরকারি শাখার যুগ্ম-আহ্বায়ক মো: রিয়াজুল হক (রিয়াজ) বলেন, বর্তমানে আর্থিক খাতের ব্যাপক অনিয়ম, দুর্নীতি এবং অবৈধ ভাবে বিদেশে অর্থপাচার প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরির লক্ষে সাধারণ মানুষ ও ব্যাংকিং খাতের একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে জেবিএবি। এ ছাড়া ও ব্যাংকিং খাতে কর্মরত কর্মকর্তাদের সার্থরক্ষার লক্ষে বৈষম্যহীনতার বিরুদ্ধে যথাযথ নিয়ম মেনে সোচ্চার থাকবে এই সংগঠন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top