উত্তম গোলদার :
জীবনের সাথে শিক্ষার সম্পর্ক যেমন নিবিড়, শিক্ষার সাথে সফরের সম্পর্কও তেমনি নিবিড়। তাই সফর শিক্ষার অবিচ্ছেদ্য অঙ্গ। শিক্ষার প্রতিটি ক্ষেত্রেই সফরের গুরুত্ব রয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পটুয়াখালীর বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মির্জাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ‘সমুদ্র সৈকত কুয়াকাটায়’ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। নানা দর্শনীয় স্থান ঘুরে মনোমুগ্ধকর অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে শিক্ষা সফর।
এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রিয়াজুল হক।
বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নিজাম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতি লিমিটেডের সভাপতি ও সহকারি অধ্যাপক মোঃ আঃ মন্নান লোটাস, সাধারণ সম্পাদক গাজী মশিউর রহমান, প্রভাষক মো. মাহাবুবুর রহমান টুকু, কবি এস.এম. নুরুল হক (প্রভাষক), বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মির্জাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মল্লিক, সাংগঠনিক সম্পাদক এম শামীম আহম্মেদ নাসির প্রমূখ।
মধ্যাহ্ন ভোজের পর ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন শাখার সকল শিক্ষক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




