মনপুরায় নিহত শ্রমিকদের পরিবারের পাশে জামায়াত নেতা

 

মহিব্বুল্যাহ ইলিয়াছ, মনপুরা : সোমবার ফেনী-চট্টোগ্রাম হাইওয়ে রোর্ডে যে দুর্ঘটনা ঘটে এতে নিহতদের মধ্যে ৩ জন ভোলার মনপুরা উপজেলার। খবর পেয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে আাসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চরফ্যাশন-মনপুরায় আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওঃ মোস্তফা কামাল।

গত (১৭ই ফেব্রুয়ারি ) ভোলার মনপুরা উপজেলার ২নং হাজীর হাট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ১৮জন শ্রমিক ফেনীতে কাজ করে বাসায় যাওয়ার সময়  পিছন থেকে আাসা কাভার ব্যানের সাথে ধাক্কা লেগে ৬ জনের মৃত্যু হয়। মৃত শ্রমিকদের মধ্যে ৩ মনপুরা উপজেলার । ২জন হাজীর হাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা। ১জন একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা। নিহতরা হলেন দাসের হাটের সোলাইমানের পুত্র মো.জোবায়ের (২৯), চর ফৈজুউদ্দিনের নুর আলমের পুত্র মহিউদ্দিন (২৬), ও একই গ্রামের ফারুকের পুত্র জাকির (২৮)।

এছাড়াও গুরুতর আহত ৩জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়। তারা হলেন মোহাম্মদ মনির, মোঃ সবুজ, মোঃ জাহাঙ্গীর।

অধ্যক্ষ মাওঃ মোস্তফা কামাল বলেন, আমি সকালে এ ঘটনা শোনার পর সাথে সাথে মনপুরায় আসার সিদ্ধান্ত নিই। আমি চেয়েছিলাম আমার ভাইদের এ সময় পাশে থাকার জন্য। আমি দোয়া করি আল্লাহ তায়ালা যেন ভাইদেরকে শহীদ হিসেবে কবুল করেন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময়ই সাধারণ মানুষের পাশে আছে থাকবে, ইনশাল্লাহ।  তিনি শোাকার্ত পরিবারগুলোর সাথে সাক্ষাত করেন এবং সমাবেদনা জানান। এর আগে মনপুরা উপজেলার মারকাজ মসজিদে দুর্ঘটনায় তিনজন আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনপুরা উপজেলা আমির মাওলানা আমিনুল এহসান জসিম, সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন ফারাজি, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন ফরাজী, শ্রমিক কল্যাণের সভাপতি মাওলানা ইউনুস, তালিমুল কুরআনের সভাপতি হাফেজ মতিউর রহমান নিজামী, মনপুরা ইউনিয়নের আমির শাহ ইমরান, চৌধুরী হাজিরহাট ইউনিয়নের মাওলানা জামাল উদ্দিন, উত্তর শাকুসিয়া ইউনিয়নের আমির আবু সুফিয়ান, দক্ষিণেশ্বর ইউনিয়নের সভাপতি অলিউল্লাহ মাস্টার প্রমুখ।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top