সাবেক সিইসি নুরুল হুদা ৪ দিনের রিমান্ডে

বরিশাল জার্নাল ডেস্ক

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন করার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়।

সোমবার (২৩ জুন) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বিকেল ৩টার দিকে নুরুল হুদাকে আদালতে আনা হয়। এসময় তাকে আদালতের হাজত খানায় রাখা হয়।

পরে আদালতের কার্যক্রম শুরু হলে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক শামসুজ্জোহা সরকার মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নুরুল হুদার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে রোববার (২২ জুন) রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা করে বিএনপি। মামলায় মোট ২৪ জনকে আসামি করা হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন খান বাদী হয়ে এ মামলা করেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top