ভোলার সাবেক এমপি মুকুল গ্রেফতার

বোরহানউদ্দিন প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি ভোলা-২ (বোরহানউদ্দিন) আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে (৫৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-২।
বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় নিহত হয় নাহিদুল ইসলাম। ওই ঘটনায় করা হত্যা মামলার অন্যতম আসামি সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল। বুধবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২ এর একটি দল।

স্থানীয় সূত্রে জানা যায়, আলী আজম মুকুল পারিবারিকভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি ২০১৪ সালের নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য হন। এরপর ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় ও তৃতীয় দফায় সংসদ সদস্য নির্বাচিত হন।

এদিকে তার নির্বাচনী এলাকা বোরহানউদ্দিনে উপজেলা ছাত্রদল ও যুবদল বোরহানউদ্দিন বাজারে তার গ্রেফতারের খবরে পৃথকভাবে আনন্দ মিছিল বের করে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, শুনেছি, তাকে ঢাকায় গ্রেফতার করা হয়েছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top