ফেসবুকে পোস্টের জন্য আবার গ্রেপ্তার শুরু হয়ে গেছে : আসিফ মাহমুদ

বরিশাল জার্নাল ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যমে মতপ্রকাশ নিয়ে উদ্বেগ জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমরা দেখছি, ফেসবুকে পোস্ট করার জন্য আবার গ্রেপ্তার শুরু হয়ে গেছে। এটা আমরা দুই বছর পরে আবার নতুন করে দেখছি, যেটা আমরা দুই বছর আগে দেখতাম। আমাদের জাতীয় নাগরিক পার্টিরও অঙ্গ সংগঠনের একজন শাখার যুগ্ম সদস্য সচিবকে গ্রেপ্তার করা হয়েছে। বেশিরভাগ ঘটনাই ঘটছে প্রধানমন্ত্রীকে নিয়ে লেখালেখি করার ফলে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনার বিরুদ্ধে যদি কিছু লেখা না যায় তাহলে আপনি সংসদে দাঁড়িয়ে বলে দেন যে, আমার বিরুদ্ধে কিছু লেখা যাবে না। লিখলে গ্রেপ্তার করা হবে। অথবা একটা আইন করে দেন, কোন সমালোচনা করা যাবে না, কোন কথা বলা যাবে না, স্যাটায়ারও করা যাবে না।

 

এনসিপি মুখপাত্র আরও বলেন, বিএনপি সরকার গঠনের মাত্র দুই মাসের মধ্যেই দমনমূলক প্রবণতার স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। আওয়ামী লীগকে আমরা দেখেছি, ধীরে ধীরে এ পর্যায়ে উপণীত হয়েছিল।

এটা একটা ইন্ডিকেশন যে, আগামীতে বাংলাদেশের বিচার বিভাগ কীভাবে চলতে যাচ্ছে। কালের কণ্ঠ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top