ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা গ্রেফতার

 

বরিশাল জার্নাল ডেস্ক 

ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মওলাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২২ জুন) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, মুহাম্মদ মনিরুল মওলার বিরুদ্ধে মামলা রয়েছে। রাত সোয়া ১২টার দিকে বসুন্ধরায় তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top