
বরিশাল জার্নাল ডেস্ক
আসন্ন ৫টি সিটি করপোরেশনের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রবিবার (২৯ মার্চ) রাতে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এসময় তিনি বলেন, আমরা ৫টি সিটি করপোরেশনের মেয়র প্রার্থীদের নাম প্রাথমিকভাবে ঘোষণা করছি। ঢাকা দক্ষিণ করপোরেশনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ঢাকা উত্তর সিটি করপোরেশনে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। কুমিল্লা সিটি করপোরেশনে জাতীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম।
এছাড়া রাজশাহী সিটি করপোরেশনে রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মো. মোবাশ্বের আলী ও সিলেট সিটি করপোরেশনে সিলেট মহানগর এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল।




