সেই জার্সি পরেই সংসদে শপথ নিতে এলেন হাসনাত

ডেস্ক রিপোর্ট

জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ। সে সময় প্রায়ই একটি জার্সি পরে আন্দোলনে অংশ নিতে দেখা যেত তাকে। আওয়ামী লীগ সরকারের পতনের পরও বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে জার্সিটি পরে তিনি হাজির হয়েছেন। এখন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্বে তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সব ভোটকেন্দ্রে জয় পেয়ে এমপি হয়েছেন হাসনাত। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে তিনিসহ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এমপিদের শপথ নেওয়ার কথা রয়েছে। এখানেও তিনি সেই ‘ঐতিহাসিক’ জার্সি পরে হাজির হয়েছেন। বিষয়টি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম আলোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, হাসনাত এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই তার জার্সির বিষয়টি আলোচনায় আসে। তিনি এটি পরেই শপথ নিতে আসবেন কিনা, তা নিয়ে সবার মধ্যে কৌতুহল ছিল। অবশেষে সেই জার্সি পরেই হাজির হলেন তিনি। তার সঙ্গে এনসিপির আহবায়ক নাহিদ ইসলামসহ জামায়াতের একাধিক নেতাকে সংসদ ভবনে প্রবেশ করতে দেখা যায়।

এর আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটির এমপিরা শপথ নিয়েছেন। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনে তারা শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। পরে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top