বিএনপি বিএনপিকে ধ্বংস করছে : মুফতি ফয়জুল করিম

 

জুবাইর আল হাদী, ঝালকাঠি

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেছেন, শুনেছি এক জাহান্নাম আরেক জাহান্নামকে ধ্বংস করবে, এখন দেখছি বিএনপি বিএনপিকে ধ্বংস করছে। এক বিএনপি আরেক বিএনপিকে হত্যা করছে, এক যুবদলের নেতা আরেক ছাত্রদল নেতাকে হত্যা করছে।

শুক্রবার ঝালকাঠিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ফয়জুল করিম বিএনপির রাজনীতি নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ যে স্লোগান দিত, এখন বিএনপি সেই স্লোগান দেয়। তাদের আদর্শ কোথায়!

এই নেতা আরও বলেন, আওয়ামী লীগ যেমন কারো সমালোচনা শুনত না, বিএনপিও সমালোচনা সহ্য করতে পারেন না। নৌকা আর ধানের শীষ, দুই সাপের এক বিষ বললে হাত পা কেটে ফেলার হুমকি দেয়। অথচ রাজনীতির জন্য জরুরী হলো বিরোধী পক্ষের সমালোচনা অনুযায়ী নিজেকে ঠিক করা।

ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহময়দানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী এবং ঝালকাঠি-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলার আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান।

প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ আল-আমিন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম। সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ আলমগীর হোসেন। বিশিষ্ট রাজনৈতিক বিশ্লষক ড. ফয়জুল হক, মাওলানা মোহাম্মদ মোক্তার আহমেদ, ইঞ্জিনিয়ার মাওলানা আহসান উল্লাহ খান, মাওলানা হাফেজ ক্বারি ইব্রাহিম আল হাদী, মোঃ কামাল হোসেন তালুকদার, মোঃ আব্দুল কুদ্দুস, মোহাম্মদ অলিউল্লাহ সরদার।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top