বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জয়লাভ করলেও বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন। এখন গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ইসি সচিব আখতার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন। এখন আসন শূন্য ঘোষণার গেজেট করার কার্যক্রম চলছে।

আইন অনুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ তিনটি আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন। তবে বিজয়ী হলে তিনি কেবল একটি আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেন। বাকিগুলো ছেড়ে দিতে হয়। সেগুলোতে নিয়ম অনুযায়ী উপ-নির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top