প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ১২:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২০, ২০২৬, ৯:০৪ অপরাহ্ণ
জামায়াতের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা
ডেস্ক রিপোর্ট
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার বৈঠক ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এ দিন সকাল ৯টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে সংগঠনের নায়েবে আমিরগণ, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলগণ সশরীরে অংশগ্রহণ করেন এবং কেন্দ্রীয় মজলিসে শূরার (পুরুষ ও মহিলা) সদস্যবৃন্দ ভার্চুয়ালি যুক্ত হন।
বৈঠকে জামায়াত আমির কেন্দ্রীয় মজলিসে শূরার সঙ্গে পরামর্শ করে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় দায়িত্বশীল নির্বাচিত করেন ও তাদের শপথ পরিচালনা করেন।
এতে নায়েবে আমির হিসেবে মনোনীত হয়েছেন চারজন। তারা হলেন এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি ও মাওলানা আ ন ম শামসুল ইসলাম (সাবেক এমপি)। আর
সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। আর সহকারী সেক্রেটারি জেনারেল পদে মনোনীত হয়েছেন ৭ জন।
তারা হলেন মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বৈঠকে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়। তারা হলেন এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এমপি, মিয়া গোলাম পরওয়ার (সাবেক এমপি), মাওলানা এ. টি.এম. মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আবদুর রব, সাইফুল আলম খান মিলন এমপি, অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মো. মোবারক হোসাইন, মো. নূরুল ইসলাম বুলবুল এমপি, মোহাম্মদ সেলিম উদ্দীন, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি ও ড. মোহাম্মাদ রেজাউল করিম।
২০২৬-২০২৮ কার্যকালের জন্য ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়।
এর মধ্যে নারী সদস্য রয়েছেন ২১ জন। কেন্দ্রীয় মজলিসে শূরায় জাতীয় পর্যায়ে সদস্য নির্বাচিত ৫৯ জন। এর মধ্যে নারী সদস্য রয়েছেন ১৭ জন।
৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিটির সদস্যগণ হলেন মাওলানা এটিএম মা’ছুম (প্রধান নির্বাচন কমিশনার), অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল (নির্বাচন কমিশনার), আবদুর রব (নির্বাচন কমিশনার), মোবারক হোসাইন (নির্বাচন কমিশনার) ও মাওলানা আ. ফ. ম. আবদুস সাত্তার (নির্বাচন কমিশনার)।
এ ছাড়া সারা দেশে ১৪টি অঞ্চলে নিম্নোক্ত দায়িত্বশীলগণকে অঞ্চল পরিচালক মনোনীত করা হয় : রংপুর-দিনাজপুর অঞ্চল : মাওলানা আবদুল হালিম, বগুড়া অঞ্চল : এটিএম আজহারুল ইসলাম এমপি, রাজশাহী অঞ্চল : মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কুষ্টিয়া-যশোর অঞ্চল : মোবারক হোসাইন, খুলনা অঞ্চল : অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, বরিশাল অঞ্চল : অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, ময়মনসিংহ অঞ্চল : অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, ঢাকা মহানগরী অঞ্চল : মিয়া গোলাম পরওয়ার, ঢাকা উত্তর অঞ্চল : সাইফুল আলম খান মিলন এমপি, ঢাকা দক্ষিণ অঞ্চল : আবদুর রব, ফরিদপুর অঞ্চল : ড. হামিদুর রহমান আযাদ, সিলেট অঞ্চল : অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কুমিল্লা-নোয়াখালী অঞ্চল : মাওলানা এটিএম মাছুম ও চট্টগ্রাম অঞ্চল : মাওলানা মুহাম্মাদ শাহজাহান।
Copyright © 2026 বরিশাল জার্নাল. All rights reserved.