
ডেস্ক রিপোর্ট
দেশরে আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার (২১ মার্চ) সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চাঁদ দেখার খবর নিশ্চিত করা হয়।
বাংলাদেশ ছাড়াও বিশ্বের আরও কয়েকটি দেশে শনিবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। সিঙ্গাপুর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, দেশটিতে শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এছাড়াও ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, থাইল্যান্ডসহ কিছু দেশে শনিবার ঈদ উদযাপিত হবে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা যাওয়ায় সেখানে শুক্রবার ঈদ পালিত হচ্ছে। এছাড়া বুধবার চাঁদ দেখা সাপেক্ষে বৃহস্পতিবার আফগানিস্তান, মালি ও নাইজারে ঈদ উদ্যাপিত হয়েছে।
রাজধানী ঢাকাসহ সারা দেশের ঈদগাহ ময়দানগুলোতে ঈদের নামাজের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিতব্য এই জামাতে তিনিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন। নামাজ শেষে তিনি দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়।
এছাড়াও নামাজ আদায় শেষে ঈদের দিন কূটনীতিক, শিক্ষাবিদসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, ঈদের দিন সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী প্রথমে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এরপর সকাল ১০টায় যমুনায় এসে কূটনীতিক ও বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। নামাজ শেষে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিস্থল জিয়ারত করবেন দলের সিনিয়র নেতারা।




