এখন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির : শামীম পাটোয়ারী

বরিশাল জার্নাল ডেস্ক

এখন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব গণতন্ত্রের স্বার্থে বিএনপির বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। শামীম পাটোয়ারী বলেন, অনেকেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা বলছেন, যদিও বিষয়টি ইতিমধ্যে স্তিমিত হয়ে গেছে। এ জন্য আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই, কারণ– তারা এখনো সেই ফাঁদে পা দেয়নি।

তিনি বলেন, যদি জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে যায় এবং আওয়ামী লীগের প্রতিও নিষেধাজ্ঞা থাকে, তাহলে নির্বাচনি মঞ্চে বিষয়টি প্রভাবিত করবে মূল তিন রাজনৈতিক দল—এক্ষেত্রে আসনের ভাগাভাগি ২০০ বিএনপি, ৫০-৫০ অন্যান্য এমনভাবে হতে পারে। এতে বিএনপি রাজনৈতিকভাবে পাপেট হয়ে পড়বে। কারণ অন্যান্য দলগুলো বলবে—আমাদের আরো ১০০ আসন না দিলে আমরা ভোটে যাব না। এতে বিএনপি পলিটিক্যাল পাপেট হয়ে বাধ্য হবে”।

শামীম পাটোয়ারী বলেন, রাজনীতিতে একটি ‘কুলিং পিরিয়ড’ প্রয়োজন। তিনি জিয়াউর রহমানের উদাহরণ তুলে ধরেন, যেখানে ২১ আগস্টের পর দুই বছরের ‘কুলিং পিরিয়ড’ বজায় ছিল। ফলে বিএনপির ওপর আ.লীগ কিন্তু আটের ভোটের পরেই ইমিডিয়েট টর্চার করেনি। এটি আরও পরে শুরু হয়েছে। এটা কুলিং পিরিয়ড। এই ধরনের কুলিং পয়েন্টটা বাংলাদেশে খুবই দরকার।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top