আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার চেষ্টা, গ্রহণ করেননি আদালত

ডেস্ক রিপোর্ট

জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় পুলিশ সদস্যদের হত্যার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদসহ ৪২ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়েছে। তবে তা গ্রহণ করেননি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

 

বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত পুলিশ হত্যার ঘটনাকে কেন্দ্র করে একটি অভিযোগপত্র দাখিল করা হয়। মৌলভীবাজার জেলার জুড়ী থানার জাংগিরাই গ্রামের আব্দুল খালেকের ছেলে জালাল হোসেন বাদী হয়ে এ আবেদন করেন।

 

মামলার আবেদনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে প্রধান আসামি করে মোট ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে সব শুনে পর্যালোচনা করে আদালত মামলাটি আমলে নেননি।

 

যাদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়, তারা হলেন—
১. আসিফ মাহমুদ
২. আব্দুল কাদের
৩. আবু বাকের মজুমদার
৪. আব্দুল হান্নান মাসুদ
৫. আদনান আবির
৬. জামান মৃধা
৭. মোহাম্মদ সোহেল মিয়া
৮. রিফাত রশিদ
৯. হাসিব আল ইসলাম
১০. আব্দুল্লাহ সালেহীন অয়ন
১১. লুৎফর রহমান
১২. আহনাফ সাঈদ খান
১৩. মোয়াজ্জেম হোসেন
১৪. ওয়াহিদুজ্জামান
১৫. তারেকুল ইসলাম (তারেক রেজা)
১৬. হামজা মাহবুব
১৭. রেজোয়ানা রিফাত
১৮. তরিকুল ইসলাম
১৯. নুসরাত তাবাসসুম
২০. রাফিয়া রেহনুমা হৃদি
২১. মুমতাহীনা মাহজাবিন মোহনা (বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল, ঢাবি)
২২. আনিকা তাহসিনা (রোকেয়া হল, ঢাবি)
২৩. উমামা ফাতেমা (সুফিয়া কামাল হল, ঢাবি)
২৪. তাহমিদ আল মুদাসসির চৌধুরী
২৫. নিশিতা জামান নিহা
২৬. মেহেদী হাসান (সোশিওলজি, ঢাবি)
২৭. মো. আবু সাঈদ
২৮. সানজানা আফিফা আদিতি
২৯. তানজিনা তামিম হাফসা
৩০. আলিফ হোসাইন
৩১. কাউসার মিয়া
৩২. সাইফুল ইসলাম
৩৩. আরিফ সোহেল (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)
৩৪. আব্দুর রশিদ জিতু (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)
৩৫. স্বর্ণা রিয়া (জগন্নাথ বিশ্ববিদ্যালয়)
৩৬. রাসেল আহমেদ (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)
৩৭. আসাদুল্লাহ আল গালিব (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)
৩৮. মো. তৌহিদ আহমেদ আশিক (শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়)
৩৯. গোলাম কিবরিয়া চৌধুরী মিশু (রাজশাহী বিশ্ববিদ্যালয়)
৪০. নাজমুল হাসান (ঢাকা কলেজ)
৪১. শাহিনুর সুমী (ইডেন মহিলা কলেজ)
৪২. সিনথিয়া জাহিন আয়েশা (বদরুন্নেসা কলেজ)

এশিয়া পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top