
ডেস্ক রিপোর্ট
সরকারি ছুটির দিনে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল সোয়া ১০টায় তিনি তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানের বাসা থেকে রওনা হয়ে তেজগাঁওয়ের কার্যালয়ে অফিস করেছেন। কর্মসূচি ছিল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা চেয়েছেন।
মতবিনিময়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, ইসমাইল জবিহউল্লাহ, রাশেদ হুমায়ুন কবির, রাশেদ আল মাহমুদ তিতুমীর, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম শামসুল ইসলাম, জাহের উর রহমান ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।
অতিরিক্ত প্রেস সচিব জানান, বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতারে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
গত ১৭ ফেব্রুয়ারি তাকে রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এরপর প্রতি শনিবার সরকারি ছুটির দিনে প্রধানমন্ত্রী অফিস করেছেন। গত শনিবার তিনি সচিবালয়ে প্রধানমন্ত্রী দপ্তরে অফিস করেন। আমার দেশ




