নারী আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত, তালিকায় শহীদ জাবিরের মা

বরিশাল জার্নাল ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৮ প্রার্থীকে মনোনীত করেছে বাংলাদেশে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যে। এছাড়াও এনসিপিসহ অন্যান্য দল থেকে ৫ জনকে তালিকায় রাখা হয়েছে।

 

সোমবার (২০ এপ্রিল) বিকেলে দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

 

মনোনয়ন তালিকায় যারা আছেন-

 

১. কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা,
২. সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম
৩. আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি
৪. ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও মহিলা বিভাগের সদস্য মারদিয়া মমতাজ
৫. মহিলা বিভাগের সদস্য নাজমুন নাহার নীলু,
৬. সিলেটের নেত্রী মাহফুজা সিদ্দিকা
৭. বগুড়ার নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ
৮. খুলনা মহানগরীর সেক্রেটারি সামসুন নাহার
৯. এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র আহ্বায়ক মনিরা শারমিন
১০. নারীশক্তির সদস্য সচিব মাহমুদা আলম মিতু
১১. জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান
১২. বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম
১৩. জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম

 

উল্লেখ ২০২৪ সালের ৫ আগস্ট সোমবার ছিল ফ্যাসীবাদী সরকারের পতনের দিন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন। সেদিন শহিদ হন জাবির।

সেদিন জাবিরের বাবা ও তিনচাচার পরিবারসহ সকলে দুপুর দুইটার দিকে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে বের হন। সঙ্গে ছিল জাবিরও। উত্তরা আর্মড পুলিশ ব্যাটেলিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উত্তর গেটে বিকেল সাড়ে চারটার দিকে পুলিশের গুলিতে শহীদ হয় জাবির।

জাবিরের বাবা বলেন, ঘটনার দিনে আমি ওকে হাত ধরে নিয়ে আসছিলাম, এরইমধ্যে পুলিশ জাবিরকে টার্গেট করে গুলি করে হত্যা করে। এসময় আমার হাত ধরে ছিল সে। হাতে বাংলাদেশের পতাকা নিয়ে ‘বাংলাদেশ, বাংলাদেশ’ বলে চিৎকার করছিল ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top