দুর্গা পূজার ছুটি একদিন বাড়লো

আসন্ন শারদীয় দুর্গা পূজার ছুটি একদিন বাড়ানোর একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব যেন তারা শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারে সেজন্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দিরে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মাহফুজ আলম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘পূজার ছুটি একদিন বাড়ানো হবে। বৃহস্পতিবারও ছুটি থাকবে। আজই এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হবে।’

ছুটির তালিকায় বৃহস্পতিবার যুক্ত হওয়ায় এবার হিন্দু ধর্মাবলম্বীরা সাপ্তাহিক ছুটিসহ মোট চার দিনের ছুটি পাচ্ছেন দুর্গাপূজা উদযাপনের জন্য। ব্রিফিংয়ে মাহফুজ আলম বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সংখ্যালঘু বিশেষত হিন্দু সম্প্রদায়ের ওপর কুচক্রী মহল আক্রমণ করেছিল, তবে অন্তর্বর্তী সরকার ও ছাত্র-জনতা একসঙ্গে সেই আক্রমণ প্রতিহত করেছে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হবে।  উৎসবমুখর পরিবেশে তারা যেন পূজা উদযাপন করতে পারে সে লক্ষ্যে দুয়েক দিনের মধ্যে তাদের এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১০ অক্টোবর বৃহস্পতিবার অতিরিক্ত একদিনের সরকারি ছুটি ঘোষণা করতে পেরে প্রধান উপদেষ্টার কার্যালয় আনন্দিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top