বরিশাল জার্নাল ডেস্ক
সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আজ মধ্যরাতে বা আগামীকাল সকাল ৭টায় লন্ডনে নেয়া হবে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা: এজেডএম জাহিদ হোসেন।
তিনি জানান, সবকিছু ঠিক থাকলে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আজ মধ্যরাতের পরে বা কাল ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেয়া হবে।
সেখানে একটি হাসপাতালের সাথে এরই মধ্যে যোগাযোগও হয়েছে বলে জানান তিনি।




