পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

বরিশাল জানাল ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেব শপথ নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) শপথগ্রহণ অনুষ্ঠানটি কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এনডিএ-শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে রাজ্যপাল আর এন রবি তাকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করান।

 

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও নিসিথ প্রামানিক। ২৯৪ সদস্যের বিধানসভায় বিজেপি ২০৭টি আসন পেয়ে রাজ্যে তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়েছে।

 

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হয় পশ্চিমবঙ্গে। নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেস জানিয়েছিল, তারা গত তিনবারের মতো এবারও বিপুল ব্যবধানে জয় পাবে। তবে ফলাফল ঘোষণার পর থেকে দেখা যাচ্ছে বিজেপিকেই বেশিরভাগ মানুষ ভোট দিয়েছেন। এতে মমতার ১৫ বছরের শাসনের সমাপ্তি ঘটতে যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top