ডেস্ক রিপোর্ট
দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা ও সমন্বয় আরো জোরদার করতে সম্মত হয়েছে পাকিস্তান ও চীন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের চীন সফর নিয়ে দেয়া এক বিবৃতিতে একথা জানানো হয়। বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতে আলোচনা করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
দার চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইক্সিংয়ের সাথে দেখা করেছেন এবং চীনা কমিউনিস্ট পার্টিকে তাদের ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনের সফল আয়োজনের জন্য অভিনন্দন জানিয়েছেন। এছাড়া, চীনা নির্বাহী ভাইস প্রিমিয়ার ডিং জুয়েক্সিয়াংয়ের সঙ্গেও বৈঠক করেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী। এসময় পাকিস্তান-চীন কৌশলগত অংশীদারিত্ব আরো জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারা।